২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

বুধবার ‘আসল বিএনপি’র ৬ ঘণ্টার হরতাল!

আগামীকাল ১৭ মে বুধবার দলীয় বিপ্লবের মহড়া দিতে রাজধানীর তিনটি থানায় ছয় ঘণ্টার হরতাল পালিত করবে ‘আসল বিএনপি’।

তবে ঘোষিত সময় সকাল ৬টা থেকে বিকাল ৫টার বদলে এই হরতাল পালন করা হবে সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত।

আসল বিএনপির উদ্যোক্তা কামরুল হাসান নাসিম বলেন, ‘দলীয় বিপ্লবের ধারাবাহিক মহড়ার অংশ হিসেবে আগামীকাল বুধবার রাজধানীর তিন থানায় দেওয়া হরতালের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, রাজধানীর পল্টন, শাহবাগ ও মতিঝিল থানায় এই হরতালের সময় সময়সূচি ছিল ভোর ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।’

তিনি বলেন, ‘গত রাতে বয়ে যাওয়া ঝড় ও বৃষ্টির দরুণ রাজধানী ঢাকার রাস্তাঘাট বিপর্যস্ত অবস্থায় রয়েছে। জনগণের দুর্ভোগের কথা বিবেচনায় এনে এখন হরতালের সময়সূচি সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত বলবৎ থাকবে।’

হরতাল কর্মসূচির বিষয়ে নাসিম বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় থেকে ও জিয়াউর রহমানের আদর্শ ফিরিয়ে আনতে এই হরতাল পালনের জন্য আহবান করা হচ্ছে। এরপরই জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বসবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।