২১ জুন, ২০২৬ | ৭ আষাঢ়, ১৪৩৩ | ৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

বুধবারও জামায়াত অামিরের বিরুদ্ধে তদন্ত

mokbul20161109192434
জামায়াতের নতুন আমির মকবুল আহমাদের একাত্তরে মানবতাবিরোধী অপরাধের তথ্য দ্বিতীয় দিনের মতো অনুসন্ধান করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার সকাল থেকে ট্রাইব্যুনালের অনুসন্ধানী দল ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের বিভিন্ন শহীদ পরিবার, ক্ষতিগ্রস্ত ব্যক্তি, প্রত্যক্ষদর্শী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ফেনী জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন এলাকায় সরেজমিন তদন্ত করেছে।

এর আগে মঙ্গলবার ফেনীর দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের উত্তর লালপুর গ্রামের হিন্দুপাড়ায় ক্ষতিগ্রস্ত ১১ শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ট্রাইব্যুনালের সহকারী পরিচালক মো. নুরুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল।

বুধবার বিকেলে ট্রাইব্যুনালের সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে সাক্ষী সুরক্ষার কথা বলেছেন।

তিনি আরো জানান, ক্ষতিগ্রস্ত পরিবার ও সাক্ষীরা তদন্তকালে মকবুল আহমাদের নাম মুখে আনতেও আতঙ্ক প্রকাশ করেছেন। একই সঙ্গে স্বাধীনতার ৪৫ বছর পর এ মানবতাবিরোধী অপরাধীরা বিচারের মুখোমুখি হচ্ছে এমন ঘটনায় তারা উজ্জীবিত হয়েছেন।

ছয় বছর ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করার পর ১৭ অক্টোবর দলের আমির হিসেবে শপথ নেন মকবুল আহমাদ। সম্প্রতি গণমাধ্যমে খবর বেরিয়েছে, মকবুল আহমাদ ১৯৭১ সালে ফেনী ও চট্টগ্রাম অঞ্চলে মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিলেন। ওই সংবাদের সূত্র ধরেই মকবুল আহমাদের মানবতাবিরোধী অপরাধের তথ্য অনুসন্ধানের উদ্যোগ নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।