২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দেশের সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি ও ৭টা ৬ মিনিটে প্রধানমন্ত্রী শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। তাদেরকে গার্ড অব অনার দেয়া হয়।

এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমির চৌধুরী এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিপরিষদের সদস্য, বুদ্ধিজীবী পরিবারের সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে হ্যান্ডসেক করে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার এক সঙ্গে দাঁড়িয়ে বেশ কিছু সময় কথা বলেন।

এরপর শহীদ পরিবারের স্বজনরা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা হুইল চেয়ারে বসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাদের শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এদিকে দিবসটি উপলক্ষে বিকাল ৩টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটশন মিলনায়তনে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।