৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীকে গার্ড অব অনারের মধ্যদিয়ে রাষ্ট্রিয় মর্যাদায় সমাহিত হলেন।

বুধবার (৮ জুলাই) রাত ১১ টার দিকেই বায়তুশ শরফ কমপ্লেক্স প্রাঙ্গণে তাঁর দাফন কার্য সমাপন করা হয়। তাকে রাষ্ট্রিয় সম্মান জানায় জেলা ও পুলিশ প্রশাসন এবং ফুলেল শ্রদ্ধাও নিবেদন করে জেলা আওয়ামীলীগ ও কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পরে স্থানীয় বৈল্যাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড.সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, সংসদ সদস্য জাফর আলম , সাইমুম সরওয়ার কমল , আশেক উল্লাহ রফিক , জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলসহ আরো অনেকে।

উল্লেখ্য, বুধবার (৮ জুলাই) বিকাল ৪ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ১ ছেলে ও ২ মেয়ের জনক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।