৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহিম কণ্ট্রাক্টর আর নেই

Abdur-Rahim_1

কক্সবাজারের বীর মুক্তিযোদ্ধা রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বিশিষ্ট্য সমাজ সেবক আব্দুর রহিম কণ্ট্রাক্টর আর নেই। তিনি আজ দুপুর ১ টা ৩০ মিনিটের সময় চট্রগ্রামের মা-শিশু ও জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। আগামীকাল ৯ জুন সকাল ১০ টায় জানাযা শেষে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় খুনিয়াপালং ইউনিয়নের ধেচুয়াপালং পারিবারিক করস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানাযায়। উল্লেখ্য, গত ২ জুন বিকালে তিনি নিউমোনিয়া জনিত রোগে আক্রান্ত হলে কক্সবাজার শহরের ফুয়াদ আল-খতীব হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্রগ্রামের মা-শিশু ও জেনারেল হাসপাতালে রেফার করেন। সে খানে তিনি বিশেষজ্ঞ ডাক্তার শান্তনু মজুমদারের তত্ববধানে আইসিইউ বিভাগে লাইফ সার্পোটে ছিলেন। সে দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার সম্পাদক(ভারপ্রাপ্ত) ও আরটিভি’র কক্সবাজার প্রতিনিধি সাংবাদিক সাইফুর রহীম শাহিনের পিতা।
দৈনিক আমাদের কক্সবাজার পরিবারের শোক
দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার সম্পাদক(ভারপ্রাপ্ত) ও আরটিভি’র কক্সবাজার প্রতিনিধি সাংবাদিক সাইফুর রহীম শাহিনের পিতা বীর মুক্তিযোদ্ধা ও রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের সমাজ সেবক আব্দুর রহিম কন্ট্রাক্টরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পত্রিকায় কমর্রত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নির্বাহী সম্পাদক ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক আমানুল হক বাবুল, মফস্বল বার্তা সম্পাদক এম.আমান উল্লাহ, বিশেষ প্রতিবেদক হারুনর রশিদ, সিনিয়র স্টাফ রির্পোটার নুরুল আমিন হেলালী, সহ-সম্পাদক মো: হেলাল উদ্দিন, স্টাফ রিপোর্টার এম.এ আজিজ রাসেল, চীফ কম্পিউটার অপারেটর ওমর ফারুক সার্কুলেশন ম্যানেজার সাহাব উদ্দিন জীবন প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।