২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

বীর বাহাদুরের সঙ্গে নাইক্ষ্যংছড়ির নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

হাফিজুল ইসলাম চৌধুরী: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন- নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো.শফিউল্লাহ।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় বান্দরবান রাজারমাঠস্থ মন্ত্রীর নিজস্ব বাসভবনে ফুলে ফুলে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো.শফিউল্লাহ নিজের বিজয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী বীর বাহাদুরকে উৎসর্গ করেন। নিজের সফলতা অর্জনের পেছনে বীর বাহাদুর উশৈসিং- এর শক্তি রয়েছে জানিয়ে এক পর্যায়ে আবেগ-আপ্লুত হয়ে পড়েন শফিউল্লাহ।
অনুষ্ঠানে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন- সাংগঠনিকভাবে নাইক্ষ্যংছড়িতে আওয়ামী লীগ এখনো শক্তিশালী নয়। নতুন উপজেলা চেয়ারম্যানকে দলের মধ্যে দ্বন্দ্ব দূর করতে হবে। উপজেলা চেয়ারম্যান হওয়া মানে সব কিছু অর্জন হলো তা নয়। বিজয় অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিনে নেতা হননি। উনার আদর্শকে লালন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। উপজেলা চেয়ারম্যানকে উন্নয়নের জন্য দপ্তরে দপ্তরে গিয়ে বরাদ্দ নিয়ে আসতে হবে। সেখানে আমার সহযোগিতা থাকবে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীর প্রানবন্ত পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ইসলাম বেবী, জেলা পরিষদ সদস্য ক্যানেওয়ান চাক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম, ধুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহান মার্মা, দোছড়ি ইউপি চেয়ারম্যান মো.হাবিবুল্লাহ, সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ, ইউপি সদস্য নুরুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তারেক রহমান প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।