৫ মে, ২০২৬ | ২২ বৈশাখ, ১৪৩৩ | ১৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা

বীচ বয়েস হান্ট ২০১৫ এর থিম সং উদ্বোধন

bbbb2
কণ্ঠশিল্পী অন্বেষণে কক্সবাজারে প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ”বীচ বয়েস হান্ট ২০১৫”। ’সুরের গর্জনে জাগাও সাগর তীর’ এই শ্লোগানকে ধারণ করে প্রথম বারের মতো কক্সবাজার মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন (কমবা) আয়োজিত ’বীচ বয়েস হান্ট ২০১৫’ এর থিম সং উদ্বোধন করা হয়েছে। ৭ জুন বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার শহর আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান থিম সং এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বীচ বয়েস হান্ট ২০১৫ এর থিম সং উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এসময় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, কক্সবাজার মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন (কমবা) এর সভাপতি তালেব মাহমুদ, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন রশিদ, এডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, কণ্ঠ শিল্পী শাহ আলম, তপন পালসহ নবীন, প্রবীন অনেক শিল্পী ও দর্শক শ্রোতাবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন (কমবা) এর শিল্পীরা থিম সং টি গেয়ে শোনান।
কক্সবাজার মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন (কমবা) এর সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল জানান, জেলার প্রত্যন্ত অঞ্চলের মেধাবী কণ্ঠ শিল্পীদের মেধা বিকাশের সুযোগ করে দেয়ার জন্য কক্সবাজারে কমবা প্রথম বারের মতো বীচ বয়েস হান্ট ২০১৫ আয়োজন করতে যাচ্ছে। এই প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে কক্সবাজারের শিল্পীরা নিজেদের জাতীয় পর্যায়ে তুলে ধরতে পারবে। ২০ জুন থেকে বীচ বয়েস হান্ট ২০১৫ প্রতিযোগীতার ফরম বিতরণ করা হবে। ঈদের পরে সুবিধাজনক সময়ে বীচ বয়েস হান্ট ২০১৫ এর আনুষ্ঠানিক প্রতিযোগীতা শুরু হবে বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।