৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বীচ পার্ক দোকান মালিক সমিতির কমিটি গঠিত

beach pic-1.bmp
সৈকতের পর্যটন ব্যবসা ও পর্যটক সেবা বৃদ্ধির অঙ্গীকার নিয়ে সৈকতের বীচ পার্ক দোকান মালিক বহুমূখী সমবায় সমিতির কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষ্যে এক সভা ২১ মে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সদস্য জেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সবার সম্মতিক্রমে এড. রনজিত দাশকে সভাপতি, আয়েশা সিরাজকে সহ-সভাপতি ও আবদুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। অর্থ সম্পাদক হয়েছেন সাগর বিশ্বাস, নির্বাহী সদস্য মোঃ হোসেন মাসু, হাসান উল্লাহ, হামিদুল হক পুতু, মহারাজ বাবু, আবু ওবায়েদীন নাছের, জাহাঙ্গীর আলম, আবদুল মালেক। উপদেষ্টা রেজাউল করিম, এড. তারেক ও মোশারফ হোসেন দুলাল। সভায় সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সদস্যদের আন্তরিকভাবে কাজ করা তাগিদ দেয়া হয়।
সভা বক্তারা বলেন, কক্সবাজারের পর্যটন শিল্পে ত্বরান্বিত করতে সৈকতের পর্যটন ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার ও পরিবেশ বজায় রাখতে পারলে ভবিষ্যতেও এ ধারা ধরে রাখা যাবে। তাই সকল ব্যবসায়ীকে সেবার মানসিকতার নিয়ে সৈকতে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবেই পর্যটন রাজধানী কক্সবাজার তার মর্যাদা বিশ্ব দরবারে তুলে ধরতে পারবে। এজন সকলকে খুবই আন্তরিক হতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।