মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

বিয়ে করলে উপবৃত্তি বন্ধ

শেয়ার করুন

বিয়ে করলে উপবৃত্তি বন্ধ

উচ্চ মাধ্যমিক কিংবা সমমানের কোনো শিক্ষার্থীর সরকারি উপবৃত্তি পাওয়ার ক্ষেত্রে অবশ্যই অবিবাহিত হতে হবে বলে সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মন্ত্রীর তথ্য অনুযায়ী, “হায়ার সেকেন্ডারি ফিমেল স্টাইপেন্ড প্রকল্পের মাধ্যমে ৪০ শতাংশ ছাত্রী ও ১০ শতাংশ ছাত্রের উপবৃত্তি প্রদান করা হয়। এই প্রকল্পের উপবৃত্তি পাওয়ার যে দুটি শর্ত দেওয়া হয়েছে তার একটি হলো এইচএসসি কিংবা সমমান পরীক্ষা পর্যায়ে ‘অবিবাহিত’ থাকতে হবে। অপর শর্তটি হলো শতকরা ৭৫ দিন কলেজে উপস্থিতি থাকতে হবে।”

জাতীয় সংসদে সোমবার এ কে এম মাঈদুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

তিনি আরো জানান, এই প্রকল্পের আওতায় ২০১৩-১৪ অর্থবছরে ৪০ লাখ ২০ হাজার জন শিক্ষার্থীকে ১০৪ কোটি ৯০ লাখ টাকা উপবৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা মন্ত্রী আরো জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় মাধ্যমিক স্তরে তিনটি, উচ্চ মাধ্যমিক স্তরে একটি এবং স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে একটি প্রকল্পের মাধ্যমে উপবৃত্তি প্রদান করা হচ্ছে। এসব প্রকল্পের মাধ্যমে ২০০৯ থেকে ২০১৩-১৪ অর্থবছরে ৬৪ জেলায় এক কোটি ৪২ লাখ ৫৮ হাজার ২১৬ জন শিক্ষার্থীকে দুই হাজার ৫৩৬ কোটি ১৯ লাখ ৩৪ হাজার টাকা উপবৃত্তি প্রদান করা হয়েছে।

মাধ্যমিক স্তরের প্রকল্পগুলো হলো ‘সেকেন্ডারি এডুকেশন স্টাইপেন্ড প্রজেক্ট (এসইএসপি), সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) ও সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’। এ তিনটি প্রকল্পেই উপবৃত্তি পাওয়ার ক্ষেত্রে অনান্য শর্তের সাথে ‘অবিবাহিত’ থাকারও বাধ্যবাধকতা রয়েছে।

শেয়ার করুন