১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

‘বিশ্ব ব্যাংককে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে’

পদ্মাসেতু নিয়ে মিথ্যা দুর্নীতির অভিযোগ তোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিশ্ব ব্যাংককে ক্ষমা চাইতে হবে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে একথা বলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, সেদিন অর্থায়ন বন্ধ করে আমাদের সময় নষ্ট হয়েছিল, অর্থের অপচয় হয়েছে। আর সেই নষ্টের কারণ বিশ্ব ব্যাংক। আমি এই সংসদের সাথে সুর মিলিয়ে বলতে চাই। এ জন্য বিশ্ব ব্যাংককে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা চাইতে হবে।

তিনি বলেন, আর যারা এই মামলার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা কোনো আইনজীবীর কাছে গেলে নিশ্চয়ই সেই আইনজীবী মামলা করার পরামর্শ দেবেন। আইনজীবীরা বলবেন, এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া যায়। এক্ষেত্রে অধিকক্ষেত্র কোনটা হবে। সেইটাও আইনজীবীরা বলে দেবেন। এখানেও অধিকক্ষেত্র হবে, ওখানেও অধিকক্ষেত্র হবে। দুই জায়গায়ই হবে আমি বলে দিলাম। বিনা পয়সায় এর থেকে বেশি আর বলা যাবে না যোগ করেন আইনমন্ত্রী।

তিনি বলেন, আমাদের লাভও হয়েছে। বাংলার মানুষ দেখতে পেরেছে, ওয়াচ স্টিল দেয়ার লিডার ইজ মেড অন শেখ হাসিনা। শেখ হাসিনার কি দৃঢ়চিত্র সেটা প্রমাণ পেয়েছে। শেখ হাসিনার আত্ম মর্যাদা জ্ঞান কতটুকু সেটার প্রমাণ পেয়েছে। আমরা আজ নিজের পায়ে দাঁড়িয়ে বলতে পেরেছি আমরা পদ্মা সেতু করছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।