৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

বিশ্ব বেতার দিবস আজ

কক্সবাজার সময় ডেস্কঃ বিশ্ব বেতার দিবস আজ (মঙ্গলবার)। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ক্রীড়াঙ্গনে বেতার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উৎযাপিত হবে।

এ উপলক্ষে আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় জাতীয় বেতার ভবন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হবে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু র্যালির নেতৃত্ব দেবেন। র্যালিতে তথ্য প্রতিমন্ত্রী, তথ্যসচিব, বেতারের কর্মকর্তা, কর্মচারী, শিল্পী ও কলাকুশলী অংশগ্রহণ করবেন।

র্যালিটি আগারগাঁও পাসপোর্ট অফিস মোড় ঘুরে আবারও জাতীয় বেতার ভবনে গিয়ে শেষ হবে। পরে জাতীয় বেতার ভবন মিলনায়তনে বিশ্ব বেতার দিবস ও শ্রোতা সম্মেলন-২০১৮ এর উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

অন্যান্যের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে রহমতুল্লাহ, তথ্যসচিব মো. নাসির উদ্দিন আহমেদ বক্তব্য রাখবেন। বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।