৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস আজ

আজ ২ জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এই দিবসটি উদযাপিত হচ্ছে। আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থার (এআইপিএস) অনুমোদিত সংগঠন হিসেবে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি দিবসটি পালন করছে। বিশ্বের দুই শতাধিক দেশে একযোগে উদযাপিত হচ্ছে দিবসটি।

১৯২৪ সালের ২ জুলাই ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থার (এআইপিএস) আত্মপ্রকাশ ঘটে। ওই দিনটিকেই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯৫ সাল থেকে বাংলাদেশে দিবসটি উদযাপিত হচ্ছে।

বিশেষ এই দিনে, দেশের সব ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়ালেখদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি। রবিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রীড়ালেখক সমিতি কার্যালয়ে রাত আটটায় কেক কেটে ঘরোয়া পরিবেশে দিবসটি উদযাপন করবে।

দিবসটি উপলক্ষে প্রতিবারের মত এবারও বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি দেশের তিন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও লেখককে সংবর্ধনা প্রদান করবে। এবারও বিএসপিএ নাইট অনুষ্ঠানের মাধ্যমে দেশের ক্রীড়া সাংবাদিকদের কাজের স্বীকৃতি যেমন দেওয়া হবে ঠিক তেমনি প্রথা মেনে এআইপিএস ডে সংবর্ধনাও জানানো হবে দেশের প্রবীন ক্রীড়া সাংবাদিক ও লেখকদের।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।