২১ জুন, ২০২৬ | ৭ আষাঢ়, ১৪৩৩ | ৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

বিশ্বে সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর ঢাকা

দিন দিন বাড়ছে রাজধানী ঢাকার জনসংখ্যা। জাতিসংঘ তহবিল (ইউএনএফপিএ) ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যে এই তো গত বছরই ঢাকায় প্রতিদিন নতুন মুখ যুক্তের হার ছিল প্রায় ১৭০০ জন। গ্রাম ও জেলা শহর থেকে যারা আসছেন তারা স্থায়ীই হয়ে যাচ্ছেন এই শহরে। এতে বেড়েই চলেছে ঢাকা ও এর আশপাশের এলাকার (মেগাসিটি) জনসংখ্যা। প্রতি বর্গকিলোমিটারে এখানে বাস করছেন ৪৪ হাজার ৫০০ জন মানুষ।

জাতিসংঘের আবাস জরিপ থেকে সম্প্রতি এ তথ্য পাওয়া গেছে। যা প্রকাশিত হয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানেও। যাতে বলা হয়েছে, পৃথিবীর সবচেয়ে ঘনবসতির শহর ঢাকা। চলতি বছরের হিসেবে এই তথ্য বের করেছে জাতিসংঘ। দ্বিতীয়তে রয়েছে ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাই; প্রতি বর্গকিলোমিটারে ৩২ হাজার ৪০০ জনের বেশি। উত্তর আমেরিকার মধ্যে নিউইয়র্ক সিটি হচ্ছে সবচেয়ে ঘনবসতির।
গত বছরই ইউএনএফপিএর এক প্রতিবেদনে বলা হয়, পৃথিবীর মেগাসিটিগুলোর মধ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি ঢাকায়। এখানে প্রতি বর্গকিলোমিটারে ৪৩ হাজার ৫০০ মানুষ বাস করে। বছর ঘুরতেই যা বাড়লো হাজার খানেক।-বাংলানিউজ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।