১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

বিশ্বের ৩০ তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা

কক্সবাজার সময় ডেস্কঃ যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস এ বছরের ক্ষমতাধর ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় ৩০তম অবস্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর তিনি এ তালিকায় ৩৬তম অবস্থানে ছিলেন।

ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় ৩০তম অবস্থানে শেখ হাসিনার নাম উল্লেখ করে তাকে ‘লেডি অব ঢাকা’ আখ্যায়িত করে বলা হয়েছে, শেখ হাসিনা মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তার অঙ্গীকার করেছেন। তাদের জন্য ২০০০ একর জমি বরাদ্দ দিয়েছেন, যা মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির অবস্থানের পরিষ্কার বিপরীত।

বুধবার নতুন এই তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এতে ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন জার্মানিতে চতুর্থবারের মতো চ্যান্সেলর নির্বাচিত হওয়া অ্যাঙ্গেলা মেরকেল।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন। এ ছাড়া তালিকায় সেরা পাঁচের অন্য তিনজন হলেন- যুক্তরাষ্ট্রের মেলিন্ডা গেটস, সেরিল স্যান্ডবার্গ ও মেরি ব্যারা।

মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও রোহিঙ্গা ইস্যু নিয়ে তীব্র সমালোচনায় বিদ্ধ অং সান সুচি তালিকায় এবার সাত ধাপ পিছিয়ে আছেন ৩৩ নম্বরে। গতবারের তালিকায় তিনি ২৬তম অবস্থানে ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।