মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

বিশ্বসেরা অলরাউন্ডারের তালিকায় আবারও সাকিব

শেয়ার করুন

বিশ্বসেরা অলরাউন্ডারের তালিকায় বাংলাদেশের সাকিব আল হাসান ও ভারতের রবিন্দ্রচন্দ্র অশ্বিনের মধ্যে লড়াইটা চলছেই। গত সপ্তাহে পরপর দুই বার তাদের মধ্যে সেরার অবস্থান অদল-বদল হয়েছিল। ২০ মার্চ আইসিসি প্রকাশিত নতুন তালিকায় আবারও প্রথম স্থান দখল করেছেন সাকিব। দুইয়ে নেমে গেছেন অশ্বিন।

আইসিসি প্রকাশিত নতুন ওই তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে আছেন সাকিব (২১), মুশফিকুর রহিম (২৮)। সাম্প্রতিক এ তালিকাটি কলম্বো টেস্টকেও বিবেচনায় নিয়েছে। এতে ছয় উইকেট নেন সাকিব। টেস্টটিতে বাংলাদেশ জিতেছে চার উইকেটের ব্যবধানে। এ জয়ের ফলে শ্রীলংকার সঙ্গে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

বিশ্বসেরা অলরাউন্ডারের তালিকায় সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা, ইংল্যান্ডের বেন স্টোক ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।

শেয়ার করুন