৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

বিশ্বতারকা সাকিব আল হাসানের আজ জন্মদিন

ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশের বড় বিজ্ঞাপন সাকিব আল-হাসানের আজ জন্মদিন। ১৯৮৭ সালের আজকের দিনেই মাগুরায় জন্মেছিলেন বাংলাদেশ ক্রিকেটের এই উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির সাবেক শিক্ষার্থী সাকিব বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান ও বাঁহাতি স্পিনার। ক্রিকেটের তিন ফরম্যাট টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এই মুহূর্তে তিনি আছেন ‘নাম্বার ওয়ান’ আসনে।

দেশের এই কৃতি ক্রিকেটার দেশের সেরা অ্যাথলেট। মাগুরার ছেলে সাকিবের ওয়ানডে অভিষেক হয় ২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে। টি-টোয়েন্টিতে অভিষেক হয় ওই বছরেরই নম্বরে জিম্বাবুয়েরই বিপক্ষে। আর টেস্টে অভিষেক হয় পরের বছরের মে মাসে ভারতের বিপক্ষে। তারপর থেকেই বাংলাদেশ দলের ব্যাটিং-বোলিংয়ের বড় নির্ভরতার জায়গা সাকিব আল হাসান। এরইমধ্যে তিনি ভেঙেছেন সাবেক তারকা ক্রিকেটার-অলরাউন্ডারদের অনেক রেকর্ড, নিজে গড়ে চলেছেন একের পর এক কীর্তি।

৭৫ নম্বর জার্সিধারী এ ক্রিকেটার তার কৃতিত্বেই জাতীয় দলের বাইরে খেলে চলেছেন আন্তর্জাতিক সব বড় বড় টুর্নামেন্ট। কাউন্টি ক্রিকেটে খেলেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন। খেলেছেন অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের আয়োজিত ঘরোয়া টি টোয়েন্টি লিগেও। তার মতো এত ভিন্ন ভিন্ন দেশের ক্রিকেট লিগে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের আর কারো নেই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।