৫ এপ্রিল, ২০২৬ | ২২ চৈত্র, ১৪৩২ | ১৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

বিলুপ্তির আশঙ্কামুক্ত স্নো লেপার্ড

বিশ্বের অন্যতম বিলুপ্ত প্রায় প্রাণী স্নো লেপার্ডকে বিপন্ন প্রাণীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সংগঠন আইইউসিএন জানাচ্ছে এ তথ্য।

স্নো লেপার্ড বা তুষার চিতাকে ১৯৭২ সালে এ প্রাণীটিকে বিপন্ন প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। বনভূমি উজাড়, জলবায়ু পরিবর্তন ও চোরা শিকারিদের কারণে এ প্রাণী প্রায় বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে যায়। দীর্ঘ ৪৫ বছর ধরে স্নো লেপার্ড সংরক্ষণ কার্যক্রম চালানো হয় সংগঠনটির পক্ষ থেকে। পাঁচজন বিশেষজ্ঞ গত তিন বছর জরিপ চালিয়ে নিশ্চিত হন পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে।

আগের জরিপে এদের সংখ্যা আড়াই হাজারে নেমে এসেছিলো। বিশেষজ্ঞরা জানান, বর্তমানে স্নো লেপার্ডের সংখ্যা চার হাজারের বেশি।

সাধারণত চীন, ভুটান, ভারত, কাজাকিস্তান, আফগানিস্তান, রাশিয়া ও মঙ্গোলিয়ার বরফাবৃত পাহাড়ি অঞ্চলে বিড়াল পরিবারের এ সদস্যের দেখা মেলে।

এদের আকৃতি বিড়ালের চেয়ে অনেক বড়, কিন্তু বাঘের মতো গর্জন করতে পারে না। শরীরের তুলনায় লেজ অনেক বড় ও লোমশ। শীতের মধ্যে শরীরে এ লেজ জড়িয়ে নিজেকে উষ্ণ রাখে তারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।