২৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০ ফাল্গুন, ১৪৩২ | ৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

শফিউল্লাহ শফি আহবায়ক ও নিহাল সদস্য সচিব

বিলকিস শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি অনুমোদন

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের ঐতিহ্যবাহী মোবাইল মার্কেট বিলকিস শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি লি:-এর নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৫ মার্চ (মঙ্গলবার) দুপুর ১২টায় অনুষ্ঠিত জরুরী সভায় এই আহবায়ক কমিটি গঠন করা হয়। বাংলাদেশের প্রথম সারির মোবাইল ফোন কোম্পানি সিম্ফোনি মোবাইল ফোনের কক্সবাজারের ডিস্ট্রিবিউটর তরুন ব্যবসায়ী শফিউল্লাহ শফিকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন বিলকিস শপিং কমপ্লেক্স দোকান মালিক সমবায় সমিতি লি:-এর সভাপতি মো: মনজুরুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ মামুন রাশেদ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-যুগ্ম আহবায়ক মোঃ নওশাহ মিয়া, মোঃ মোবারক হোসেন, মিন্টু দাশ, সদস্য সচিব মোঃ মঈন উদ্দিন নিহাল, সদস্য যথাক্রমে-মোঃ রিয়াজুল ইসলাম ইমতিয়াজ, মোহাম্মদ আব্দুল্লাহ, মোঃ মোরশেদ হাসান, মোঃ নাছির উদ্দিন, মোঃ হারুনুর রশিদ ও মোঃ রবিউল আলম রবিন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিলকিস শপিং কমপ্লেক্স দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, অনুমোদিত আহ্বায়ক কমিটি ব্যবসায়ী সমিতির পুনরায় নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।