২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩ | ১৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

বিমান থেকে সাড়ে ১১ কেজি সোনা উদ্ধার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে একটি বিমানের সিটের নিচে থেকে সাড়ে ১১ কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। সোমবার সকালে ১১টার দিকে দোহা থেকে আসা কাতার এয়ারওয়েজের একটি বিমান থেকে ওই সোনা উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার মূল্য ৬ কোটি টাকা।

ঢাকা কাস্টম হাউজের সহকারী পরিচালক এইচ এম আহসান কবির জানান, দোহা থেকে ছেড়ে আসা কাতার এয়ারওয়েজের ওই ফ্লাইট সোমবার সকাল ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। গোপন সংবাদের ভিত্তিতে ওই বিমানে তল্লাশি চালিয়ে একটি সিটের নিচে কৌশলে লুকিয়ে রাখা ১০০টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার করা সোনার ওজন ১১ কেজি ৬০০ গ্রাম। যার বর্তমান বাজার মূল‌্য ছয় কোটি টাকা। কারা ওই চালান এনেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।