মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত না থাকলে কঠোর ব্যবস্থা : এসপি মাসুদ হোসেন

শেয়ার করুন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : অযৌক্তিক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করবেন না। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ ও সরকারি নির্দেশনা অনুসরণ করুন‌। এ সংক্রান্ত যেকোন ধর্মীয় অনুশাসন জানার জন্য গতানুগতিক ও কম জানা আলেমদের কাছে না গিয়ে বিজ্ঞ আলেম ওলামাদের মতামত নিন।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) জেলার সম্মানিত নাগরিকদের প্রতি এ আহবান জানিয়েছেন।

কক্সবাজার জেলায় কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যেকোন উপায়ে গুজব ছড়ানোর চেষ্টা করলে তার সম্পর্কে পুলিশকে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করতে সকল নাগরিকদের প্রতি এসপি এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।

শেয়ার করুন