১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

বিভাগীয় কমিশনার কাপে ফেনীকে ২-০ গোলে হারিয়ে কোয়াটার ফাইনালে বান্দরবান

 

চাঁদপুর স্টেডিয়াম ১২টি দলের ৪টি গ্রুফে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বান্দরবান বনাম ফেনী জেলা দলের খেলায় ২-০ গোলে পরাজিত করে কোয়াটার ফাইনালে পা রাখলো বান্দরবান জেলা দল। বৃহস্পতিবার বিকেলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোয়াটার ফাইনাল ম্যাচে তুমুল লড়াইয়ে ফেনীকে হারিয়েছে বান্দরবান। আগামী ১১ এপ্রিল চাঁদপুর স্টেডিয়ামে কোয়াটার ফাইনাল খেলায় অংশ গ্রহন করবে বান্দরবান জেলা দল বনাম রাঙ্গামাটি জেলা দল। ওই খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে যে দল জিতবে তা সেমিফাইনালে চলে যাবে।

এদিকে বান্দরবান বনাম ফেনী জেলা দলের খেলা চরম উত্তেজনা ভাবে শেষ হয়েছে। কারন যে দল জিতবে সে চলে কোয়াটার ফাইনালে। সেই কথা মাথায় রেখে উভয় দলের খেলোয়াররা আক্রমনাত্মক ভাবে গোল করতে মরিয়া হয়ে উঠে। অন্যদিকে ফেনী জেলা দলের খেলোয়াররা সুযোগ পেয়েও গোল করতে ব্যার্থ হয়। অপরদিকে বান্দরবান সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করে এগিয়ে থাকে। তারা একে এক দুইটি গোল করে ফেনী থেকে এগিয়ে থাকে। বলা চলে খেলা শুরু থেকে বান্দরবান জেলা দল ভালো খেলে। সেই ধারাবহিকতা রেখে ফেনীকে হারিয়ে জয়ী হয় বান্দরবান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।