মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

বিদ্যুৎস্পৃষ্টে রোহিঙ্গা যুবকের মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন)  উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্টের সি-৫ ব্লকে এ দূর্ঘটনা ঘটে।নিহত যুবক ওই ক্যাম্পের সৈয়দ আলমের পুত্র মোহাম্মদ হারেস (২২)।
নিহতের স্বজনরা জানায়, টমটেমর (ইজিবাইকের) ব্যাটারি চার্জে দিতে গিয়ে তারে হাত লাগাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে হারেস। খবর পেয়ে আশেপাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন ,নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন