১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

‘বিদ্যাপীঠকে দেশপ্রেমিক তৈরির কারখানা হতে হবে’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিদ্যাপীঠগুলোকে দেশপ্রেমিক মানুষ তৈরির কারখানা হতে হবে, টাকা বানানোর যন্ত্র নয়।’

বুধবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবে মাসিক ‘এডুকেশন টাইম’ পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘যত বড় পদেই আসীন হোন না কেন, দেশপ্রেম না থাকলে সবই বৃথা। দেশপ্রেমের অভাবে অধ্যাপক হয়েও গোলাম আযম রাজাকার হয়েছিলেন।’

মাতৃভাষা,  মূল্যবোধ ও গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা চর্চার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘জঙ্গি, জামাত, রাজাকারকে খারাপ বললে তাদের সঙ্গী বেগম জিয়াকেও সঠিকরূপে চিত্রায়িত করতে হবে।’

পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক সফিক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাগবেষক অধ্যাপক রতন সিদ্দিকী, ৭১ টিভির বার্তাপ্রধান সৈয়দ ইশতিয়াক রেজা, এনজিও প্রতিনিধি অনীশ বড়ুয়া ও ম. হাবিবুর রহমান প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।