১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

বিদেশ ভ্রমণের অনুমতি পেলেন শফিক রেহমান

সাংবাদিক শফিক রেহমানকে ফের বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
শফিক রেহমান দুপুরে বিবিসি বাংলাকে জানিয়েছেন, দুপুর ১টার দিকে তাকে ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, তার বিদেশ ভ্রমণে কোনো বাধা নেই।
টার্কিশ এয়ারলাইন্সের আগামীকাল সকালের ফ্লাইটে শফিক রেহমান যেতে চান বলে জানিয়েছেন।
“আগামীকাল একই সময়ে আমি বিমানবন্দরে যাব, দেখি, যেতে পারি কিনা!”
শফিক রেহমান বলছেন, তিনি তার ক্যান্সার আক্রান্ত স্ত্রীর পাশে থাকার জন্য লন্ডনে যেতে চান।
“আমি কোনো কনফারেন্স বা মিটিং এ যাচ্ছি না, আমার স্ত্রীর একটি বড় অপারেশন হবার কথা ২৭ ফেব্রুয়ারি, এখন তার পাশে থাকা দরকার আমার। এটা একটা মানবিক কারণ।”
শফিক রেহমান জানিয়েছেন, তার বিদেশে যেতে কর্তৃপক্ষের কোনো বাধা নেই।
এছাড়া গ্রেপ্তারের পর আটক করা তার পাসপোর্টটিও কর্তৃপক্ষ তিনদিন আগে ফেরত দিয়েছে।
প্রয়োজনীয় সমস্ত অনুমতিও তার রয়েছে বলে জানিয়েছেন শফিক রেহমান।
এর আগে সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ।
আজ সকাল ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে তার লন্ডনে যাবার কথা ছিল।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদকে অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলায় গত বছরের ১৬ এপ্রিল গ্রেফতার হয়েছিলেন শফিক রেহমান।
সূত্র : বিবিসি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।