১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে আপিল করবে বাংলাদেশ

বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে আপিল করবে বাংলাদেশ
ম্যাচটা বাংলাদেশ হেরেছে ১০৯ রানে। শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ। কিন্তু মেলবোর্নের ২২ গজের লড়াইয়ে নগ্ন আম্পায়ারিংয়ের শিকার হয়েছে বাংলাদেশ। বিতর্কিত এসব আম্পায়ারিংয়ের কারণে আইসিসিতে আপিল করবে বাংলাদেশ। মেলবোর্নে কয়েকটি বেসরকারি টিভিকে এমনটাই জানিয়েছেন আইসিসি সভাপতি আহম মুস্তফা কামাল (লোটাস) কামাল। ন্যাক্কারজনক সব সিদ্ধান্তের প্রতিবাদে প্রয়োজনে আইসিসির সভাপতি পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিবেন বলেও সাংবাদিকদের জানান লোটাস কামাল।

ম্যাচের দুই অন ফিল্ড আম্পায়ার ইংল্যান্ডের ইয়ান গোল্ড ও পাকিস্তানের আলিম দারের বিতর্কিত সিদ্ধান্তে গোটা ম্যাচ জুড়েই ভুগেছে বাংলাদেশ। এমনকি তৃতীয় আম্পায়ার স্টিভ ডেভিসও খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।

ভারতের প্রতি তাদের পক্ষপাতমূলক আচরণ পুড়িয়েছে কোটি টাইগার ভক্তের অন্তর। সেই ভক্তদের পাশে দাঁড়ালেন আইসিসি সভাপতি লোটাস কামাল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।