মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বিজয় স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনালে স্বাগতিক বাইশারী এসোসিয়েশন

শেয়ার করুন


নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী সদর কৃষক সমবায় সমিতি কর্তৃক আয়োজিত বিজয় স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে টূর্নামেন্টের অন্যতম শক্তিশালী আলীকদম উপজেলা ফুটবল দলকে ট্রাইবেকারে হারিয়ে ফাইনালে পৌছে গেছে স্বাগতিক বাইশারী এসোসিয়েশন। আগামী ১০ ফেব্রুয়ারী ফাইনালে স্বাগতিক বাইশারী এসোসিয়েশনের প্রতিপক্ষ ঈদগাঁও অলষ্টার ফুটবল দল।
বুধবার বিকাল ৪টায় বাইশারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে রামুর সুমন বড়ুয়া ও পাপ্পু বড়ুয়াদের নিয়ে গড়া আলীকদম উপজেলা ফুটবল দলকে ট্রাইবেকারে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে স্বাগতিক বাইশারী এসোসিয়েশন।
দ্বিতীয় সেমিফাইনালের প্রথমার্ধে স্বাগতিক দলের বিদেশী রিক্রুট আই কে’র গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে সন্তোসের গোলে সমতায় আসে আলীকদম উপজেলা ফুটবল দল। পরে ট্রাইবেকারে ৪-২ গোলে জয়লাভ করে স্বাগতিকরা ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ আবুল কালাম। খেলা শেষে স্বাগতিক বাইশারী এসোসিয়েশনের গোলরক্ষক রিয়াদকে সেরা খেলোয়াড়ের পুরুস্কার তুলে দেন তিনি।

শেয়ার করুন