৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

বিজয় দিবসে বিজয়ের জন্মদিন

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করি আমরা। বাংলাদেশকে শত্রুমুক্ত করি। আর তাতে পৃথিবীর বুকে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের।

এদিকে ১৯৯২ সালের এই দিনেই কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের তারকা ক্রিকেটার এনামুল হক বিজয়। আজ তার ২৫তম জন্মদিন। বন্ধ-বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে জন্মদিনের কেক কেটেছেন তিনি। নিজের অফিসিয়াল ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন এনামুল হক।

ক্রিকেটার এনামুল হকের নামের সঙ্গে বিজয় নয়, প্রথমত যুক্ত ছিল হাসিব শব্দটি। তাহলে বিজয় হলেন কীভাবে? শোনা যাক, এনামুল হক হাসিবের এনামুল হক বিজয় হয়ে যাওয়ার গল্প।

১৬ ডিসেম্বর জন্ম বলে এনামুলের সম্ভাব্য ডাকনামগুলোর মধ্যে বিজয়ও ছিল। কিন্তু মা-বাবা, আত্মীয়স্বজন সবাই মিলে কী কারণে যেন শেষ পর্যন্ত ডাকনাম রেখে দিলেন হাসিব। ‘বিজয়’ তবু পিছু ছাড়লো না এনামুল হকের।

ছেলেটা যত বড় হচ্ছিল, তত সবাই বলাবলি করতে লাগল, নাম তো তার বিজয়ই ভালো। স্কুলে ভর্তি হওয়ার পর স্যার-ম্যাডামরা যখন দেখেন জন্ম ১৬ ডিসেম্বর, তারাও বলতে লাগলেন, এই ছেলের নাম বিজয়ই দিতে হবে। শেষ পর্যন্ত এনামুল হকের সঙ্গে বিজয় শব্দটাই পরিচিতি লাভ করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।