
কনক বড়ুয়া, নিউজ এডিটরঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহিদদের স্মরণে উখিয়া উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক তাসহীদ চৌধুরী ছোটনের নেতৃত্বে এক বিশাল বিজয় র্যালি অনুষ্টিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সভাপতিত্ব করেন সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী, আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামস্ত উখিয়া উপজেলা ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এস.ডি রায়হানসহ নেতৃবৃন্দ।







