মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

বিজিবি-বিজিপি পতাকা বৈঠক বুধবার কক্সবাজারে

শেয়ার করুন

BGB & BGPকক্সবাজারে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক বুধবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
পাঁচটি ইস্যু নিয়ে কক্সবাজারে বৈঠক বসছে বিজিবি ও বিজিপি কর্মকর্তারা। ২৩ নভেম্বর সকালে কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে এ সভাটি হওয়ার কথা রয়েছে। এতে মিয়ানমারের পক্ষে ২৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ১ নং বিজিপি’র কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল মি.থেয়া থেনলুইন। আর বাংলাদেশের পক্ষে সম সংখ্যক প্রতিনিধি নিয়ে উক্ত বৈঠকে নেতৃত্ব দেবেন বিজিবি ইর্ষ্টান জোনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ হাসান। তবে পাঁচটি ইস্যু কি হবে তা সংশ্লিষ্টরা স্পষ্ট না করলেও এখানে সাম্প্রতিক ঘটনা, রোহিঙ্গা অনুপ্রবেশ, ইয়াবাসহ মাদক ও নাফনদী হতে বাংলাদেশী জেলে অপহরনের মত বিষয় যে আলোচিত হবে তা নিশ্চিত ।

শেয়ার করুন