২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

‘বিএনপি না আসলেও প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন হবে’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম বলেছেন, বিএনপি না আসলেও বর্তমান সংবিধানের আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহম্মদ নাসিম বলেন, ১৪ দল ও আওয়ামী লীগের পক্ষ থেকে একটা কথা পরিষ্কার বলতে চাই- সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। এখন যে যত স্লোগান দিক না কেন, এর কোনো অর্থ আমাদের কাছে নেই। কোনোভাবে এ ব্যাপারে কোনো আপস করা হবে না। বিন্দুমাত্র আপস করার কোনো সুযোগ নেই।

শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন উল্লেখ করে তিনি বলেন, কে নির্বাচনে আসল, কে আসল না-এ নিয়ে আমরা চিন্তা করি না। হুমকি দিয়ে কোনো লাভ হবে না। জনগণ গতবার যেভাবে ভোট দিয়েছিলো, এবারও সেভাবে ভোট দেবে।

হাসানুল হক ইনুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম, বাসদের রেজাউর রশীদ, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার প্রমুখ।

সভাপতির বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, জঙ্গি দমনের যুদ্ধ চলছে এবং যুদ্ধটা আমরা এখনো সম্পন্ন করতে পারিনি। যুদ্ধটা আমরা আগেই শেষ করতে পারতাম যদি জঙ্গির দোসর বিএনপি-জামায়াত চক্র এবং খালেদা জিয়া জঙ্গিদের প্রকাশ্যে সমর্থন না দিতেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।