২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বিএনপি-জামায়াতের নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখবে ছাত্রলীগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাদের উদ্দেশে কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘আমাদেরকে সক্রিয় থাকতে হবে। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শেখ হাসিনার উন্নয়নের ধারা সারা দেশে ছড়িয়ে দিতে হবে।’

তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন। এ নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। বিএনপি-জামায়াত এ নির্বাচন যাতে বানচাল করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

এছাড়া মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ।

শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের প্রথম সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের ভলিবল মাঠে কেন্দ্র ঘোষিত ছাত্রলীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ছাত্রলীগ সভাপতি বলেন, বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া এ ছাত্রলীগ ঐতিহ্যমণ্ডিত। এ সংগঠনকে ভালোবাসতে হলে বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসতে হবে।

কুবি ছাত্রলীগের নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন, আপনারা নিয়মিত পড়াশুনা করবেন। নিয়মিত পড়াশুনা করলেই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেয়া সম্ভব হবে।

সোহাগ বলেন, কুবি শাখার নেতৃত্বে যারা আছেন তারা অনেক মেধাবী। এ সম্মেলনের পরে নতুন যে নেতৃত্ব আসবে তারাও যোগ্য হবেন বলে আশা করি।

দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন সাইফুর রহমান সোহাগ। এসময় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আলী আশরাফ উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত হওয়া কমিটির সভাপতি নাজমুল হাসান আলিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজা-ই-ইলাহীর উপস্থাপনায় সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বক্তব্য রাখেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।