১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

বিএনপি-জামায়াতের আগুন-সন্ত্রাসী কর্মকান্ড কঠোরভাবে দমনে নেতাকর্মীরা প্রস্তুত- এমপি জাফর

বার্তা পরিবেশক:

জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে। একই ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয় চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে।শনিবার পৃথকভাবে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করে দলের আগামীর কর্মপন্থা নির্ধারণসহ বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধুসহ পরিবার সদস্যদের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছৈয়দ আলম কমিশনার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিমুল হক আজিম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু মুছা, সাবেক ছাত্রনেতা ও পল্লীবিদ্যুত সমিতি কক্সবাজারের পরিচালক হায়দার আলীসহ দলের উপজেলা, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অপরদিকে চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিরিঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ জামাল হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীসহ দলের উপজেলা, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।