৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

বিএনপি-জামায়াতকে আর আগুন-সন্ত্রাসী কর্মকান্ড করার সুযোগ দেওয়া হবে না- এমপি জাফর আলম

বার্তা পরিবেশক :

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ বলেছেন- রাজপথে আন্দোলনের নামে পেট্রোল বোমা হামলা চালিয়ে মানুষকে পুড়িয়ে মারা, সরকারি সম্পদ নষ্ট করা, জনগণের জানমালের ক্ষতি করাসহ বিএনপি-জামায়াতের সকল ধরণের ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড আর চালাতে দেওয়া হবে না। এর পরও মানুষের জানমালের ক্ষয়ক্ষতির চেষ্টা করলে আওয়ামী লীগের নেতাকর্মীরাই দেখিয়ে দেবে রাজপথ কাদের দখলে থাকবে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই- বিএনপি-জামায়াতের আগুন-সন্ত্রাসী কর্মকাণ্ডের আন্দোলন দমাতে কোন পুলিশের প্রয়োজন হবে না। আমি দলের নেতাকর্মীদের সেভাবেই প্রস্তুত করেছি। অতএব বিএনপি-জামায়াতের উদ্দেশ্যে বলতে চাই,আপনারা অসৎ উদ্দেশ্য নিয়ে মাঠে নামার চেষ্টা করবেন না।

এমপি জাফর আলম রবিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে শোকসভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে। এতে সভাপতিত্ব করেন টৈটং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও টৈটং ইউনিয়ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া ও জেলা আওয়ামী লীগের সদস্য পেকুয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ বিএ, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমূখ। অনুষ্ঠানে দলের জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আওয়ামী লীগের সমর্থকেরা উপস্থিত ছিলেন।

এদিকে সোমবার দুপুরে চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলার নিয়ন্ত্রণাধীন পূর্ব বড় ভেওলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে শোকসভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এমপি জাফর আলম। এতে সভাপতিত্ব করেন পূর্ব বড় ভেওলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুল হাসান শামীম।

সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মেম্বারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সাধারণ সম্পাদক ও চকরিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্নাসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দলের জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আওয়ামী লীগের সমর্থকেরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।