২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

বিএনপি এখন ভিশনে চাঙ্গা হয়ে ঘরে বাইরে মারামারি করছে : ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বিএনপি এখন খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’তে চাঙ্গা হয়ে ঘরে বাইরে মারামারি করছে।
গত সোমবার রাজশাহী বিএনপির তৃণমূল সভায় ধাওয়া -পাল্টার কথার উল্লেখ করে এবং সম্প্রতি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘ বিএনপি চাঙ্গা হয়েছে’ এমন বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।তিনি আওয়ামী লীগের সাংগঠনিক শৃঙ্খলার কথা উল্লেখ করে বলেন, সম্প্রতি আমি আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা নিয়ে কয়েকটি প্রতিনিধি সম্মেলন করেছি।কিন্তু কোথাও কোন টু শব্দ হয়নি।তিনি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার ভিশন জনগণকে এবং তরুণ প্রজন্মকে আকৃষ্ট করেছে বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ,সাধারণ সম্পাদক এস.এম.জাকির হোসেন প্রমুখ। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ,হল শাখার সভাপতি- সাধারণ সম্পাদকবৃন্দ সহ কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের এ সময় ‘৭৫ পরবর্তী আওয়ামী লীগের দু:সময়ের স্মৃতিচারণ করে বলেন, “তখন সামরিক জান্তার ভয়ে আমরা রাজধানীর নিমতলা ও পুরান ঢাকার বস্তিতে জীবনযাপন করেছি।জিয়ার আমলে আড়াই বছর জেল খেটেছি।ফরিদপুর জেলে বন্দী থাকাবস্থায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছি”। ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা দেশে ফেরার সেই দিনের কথা স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, সেই দিন ১০ হাজার কর্মী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা হতে বাসে যাত্রা করে বিমান বন্দরে শেখ হাসিনাকে বরণ করতে গিয়েছিলাম। উল্লেখ্য,১৯৭৫ সালের ১৫ আগস্ট হতে ১৯৮১ সাল পর্যন্ত দীর্ঘ ৬ বছর ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকার পর শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।তখন হতে আওয়ামি লীগ প্রতি বছর ১৭ মে কে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে আসছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।