২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বিএনপি একটি নির্বাচনমুখী দল: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ জঙ্গি লালন করে বলেই তাদের সময়ে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে ওঠে। আর যে সব জঙ্গিদের ধরা হয় তাদের বিচার বা তদন্ত না করে ক্রস ফায়ারে দেওয়া হয়। যাতে কোন তথ্য বেরিয়ে আসতে না পারে। বিএনপি একটি নির্বাচনমুখী দল। নিরপেক্ষ নির্বাচনের জন্য সহায়ক সরকার গঠন হলেই বিএনপি জাতীয় নির্বাচনে অবশ্যই যাবে। দেশের জনগণের দল বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে।

তিনি রবিবার বিকেলে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি আয়োজিত সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই কথাগুলো বলেন।

শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। সমাবেশে প্রধান বক্তার বক্তব্য বলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক সংসদ সদস্য ও সৈয়দপুর পৌরসভা মেয়র জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার জনবিচ্ছিন্ন বলেই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়। হামলা মামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে কেউ দমাতে পারেনি, বিএনপির নেতাকর্মীদেরকেও দমাতে পারবে না আওয়ামী লীগ। সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী দিয়ে প্রমাণ করেছে জনগণের দল বিএনপি নির্বাচনমুখী দল।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধানের শীষের প্রার্থী প্রভাষক শওকত হায়াত শাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. এস এম ওবায়দুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওনক জাহান রিনু, পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, বিএনপি নেতা, শামসুল আলম, আব্দুল খালেক, গজনফর আলী মিন্টু, যুবদল নেতা আনোয়ার হোসেন প্রাং ও ছাত্রদল নেতা রিজওয়ান আক্তার পাপ্পু।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।