২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বিএনপির রাজনীতি জন্ডিসে আক্রান্ত: নৌ-পরিবহন মন্ত্রী

নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি জনগনের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

শুক্রবার দুপুরে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘বিএনপির রাজনীতি জন্ডিসে আক্রান্ত। জন্ডিস একটি সংক্রামক রোগ। তাই দেশবাসীকে বিএনপি-জামায়াত থেকে সাবধান থাকতে হবে। জন্ডিসের রোগী যেমন সব কিছু হলুদ দেখে, তেমনি বিএনপিও আওয়ামী লীগের সব কার্যক্রম ভুল দেখছে। তারা যেন জনগণকে বিভ্রান্ত না করতে পারে, সংক্রমণ ছড়াতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘বিভ্রান্তি ছড়াবেন না। কোনো লাভ হবে না। বহু বিভ্রান্তি ছড়িয়েছেন, আর নয়।’

মন্ত্রী শাজাহান খান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের গণতন্ত্রে এগিয়ে যাচ্ছে দেশ। বাংলাদেশ আজ নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালের মধ্যে আমরাও উন্নত দেশে পরিণত হবে। সেই লক্ষ্য অর্জনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেছেন নির্বাচন কমিশনার নিয়োগের জন্য। তাদের সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশনার নিয়োগ হবে। সরকারি প্রতিষ্ঠানে সরকারই লোক নিয়োগ দিয়ে থাকে। সেখানে তো বিএনপির নিয়োগ দেওয়ার সুযোগ নেই। ফলে সার্চ কমিটির সদস্যদের নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি একেএমএ হানিফ, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মোহাম্মদ আবু সরোয়ার। সময়টিভি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।