৮ আগস্ট, ২০২৬ | ২৪ শ্রাবণ, ১৪৩৩ | ২৪ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিনের মুক্তির দাবীতে পেকুয়ায় মানববন্ধন

pekowa pic
বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এর মুক্তির দাবীতে তার নিজ জেলা কক্সবাজারের  পেকুয়া উপজেলা চত্বরে আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে বিপুল  সংখ্যক জনতা মানববন্ধন করেন।এতে রাজনৈতিক কর্মী থেকে শুরু করে বাদ যায় নি এলাকার খেটে খাওয়া মানুষ ও,এলাকার মহিলাও ছুটে এসেছেন।বৈরী আবহাওয়া কে উপেক্ষা করে হাজার হাজার নারী পুরুষ  মানববন্ধনে অংশ নেয়।এতে তারা অবিলম্বে তাদের প্রিয় সন্তানকে ফিরিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি আহবান করেন এবং পেকুয়ায় গ্রেফতারকৃত সকল নেতাকর্মী দের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী  জানান।তাদের হাতে সালাহউদ্দিন আহমেদ এর মুক্তি চাই,দিতে হবে,আমাদের দাবি মানতে হবে,আমাদের জান নিয়ে নিন সহ ইত্যাদি লিখা ব্যানার পেস্টুন দেখা যায়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইকবাল হোসাইন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা যুদলের সভাপতি,পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু।পেকুয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও টইটং ইউনিয়নের চেয়ারম্যান জেড এম মুসলেহ উদ্দিন,পেকুয়া উপজেলা মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু,সাধারণ সম্পাদীকা সেফু আক্তার,সালাহউদ্দিন আহমেদের ছোট ভাইয়ের স্ত্রী দিলরুবা আহমেদ।পেকুয়া উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম, পেকুয়া উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি হারুনর রশদ।সাংগঠনিক আব্দুর রহমান।পেকুয়া সদর পশ্চিম জোন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর আলম(সাবেক এম ইউ পি) পূর্ব জোন বিএনপির সভাপতি আবুবক্কর,উজানটিয়া ইউনিয়ন বিএনপির সা সম্পাদক মিন্টু, সাংগঠনিক আলী আকবর।শীলখালি ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার জুবাইর,সা সম্পাদক আবু ছিদ্দিক, মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক ফয়সাল ও মানিক।বারবাকিয়া বিএনপির সভাপতি সম্পাদক ইউনুছ ওমোস্তাক মেম্বার।পেকুয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইয়াছিন ও সোহেল আজিম পেকুয়া উপজেলা শ্রমিকদলের সহ সাংগঠনিক জামাল,যুবদলের মানিক মেম্বার,আব্দু ছবুর মেম্বার, জাফর,রহিম মহিলা দলের ফরিদা ইয়াস মিন (এম ইউপি), দিদার মেহের মিরাজু,আসহ পেকুয়া উপজেলা বিএনপির অংগ সংগঠনের সকল নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।