২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ | ৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

বিএনপির ভিশন-২০৩০ উপস্থাপন বুধবার

দেশকে উচ্চ মধ‌্যম আয়ের দেশে পরিণত করতে বিএনপির ভিশন-২০৩০ নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

আগামী বুধবার বিকেল ৪টায় রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে এই সংবাদ সম্মেলন হবে।

বিএনপি নেত্রীর প্রেস উইংয়ের সদস‌্য শায়রুল কবির খান বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

ভিশন ২০৩০-এ কী থাকছে এ বিষয়ে ইঙ্গিত দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের যে দূরদৃষ্টি অর্থাৎ ২০৩০ সালে সরকার পরিচালনায় গেলে কী কী কাজ করব, দেশকে কীভাবে দেখতে চাই এবং স্বপ্নটা কীভাবে জাতিকে দেখাতে চাই সেই বিষয়গুলোই এখানে তুলে ধরা হবে।’

তবে বিএনপি মহাসচিব এও বলেন যে, ভিশন-২০৩০ এর সঙ্গে নির্বাচন এবং নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখার কোনো সম্পর্ক নেই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।