১৭ মার্চ, ২০২৬ | ৩ চৈত্র, ১৪৩২ | ২৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বিএনপির প্রার্থী কে, জানা যাবে সন্ধ্যায়

Mirja Fakrul Islam Alamgir
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে ধানের শীষ প্রতীক নিয়ে কে লড়বেন, তা জানা যাবে মঙ্গলবার।

নারায়ণগঞ্জ জেলার ওয়ার্ড, থানা, জেলা ও নগর নেতাদের সঙ্গে সোমবার রাতে খালেদা জিয়ার বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। বিএনপি চেয়ারপারসন গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি সাংবাদিকদের বলেন, ‘দেশনেত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী চূড়ান্ত করতে জেলার তৃণমূল নেতাদের সাথে বৈঠক করে সকলের মতামত নিয়েছেন। আমি আশা করছি, আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যায় আমরা প্রার্থীর নাম ঘোষণা করতে পারব।’

গুলশান কার্যালয়ে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের আগের দিন মেয়র পদে লড়তে ইচ্ছুক নেতা ও জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।

ওই বৈঠকে ছিলেন তৈমুর আলম খন্দকার, আবুল কালাম, এটিএম কামাল, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, কাজী মুনির, আজহারুল ইসলাম মান্নান ও আবু আল ইউসুফ খান প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।