২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

বিএনপির জরুরি সংবাদ সম্মেলন দুপুরে

BNP-sm20160807091259 সাত নভেম্বর উপলক্ষে সমাবেশের অনুমতি নিয়ে অনিশ্চয়তার মুখে মঙ্গলবার দুপুরে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডেকেছে বিএনপি।

মঙ্গলবার বেলা ১২টায় এ সংবাদ সম্মেলনের কথা সাংবাদিকদের জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

এ ছাড়া সম্মেলনে দেশের চলমান পরিস্থিতিতে দলীয় অবস্থানও তুলে ধরা হবে বলে জানান শায়রুল কবির খান।

এর আগে সাত নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চাইলেও পুলিশের পক্ষ থেকে সাড়া পায়নি দলটি। পরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে আট নভেম্বর এই সমাবেশের অনুমতি চাইলেও এখন পর্যন্ত কোন তা দেয়া হয়নি। সোমবার নয় নভেম্বর হলেও সমাবেশর অনুমতি দেয়ার আহবান জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।