২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে আলামিন মিয়া (৩২) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১১টার দিকে পৌর শহরের কাউরিয়াপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আলামিন কাউরিয়াপাড়া এলাকার ইমান আলীর ছেলে। তিনি নরসিংদী পরিবহনের যাত্রীবাহী বাসের চালক ছিলেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সপ্তাহে বাস ভাড়া নিয়ে কাউরিয়াপাড়া এলাকার রানা বাহিনীর এক সদস্যের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রানা বাহিনীর সদস্যরা আলামিনকে পিটিয়ে আহত করে।

সর্বশেষ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রানা বাহীনির প্রধান রানা ঝগড়ার বিষয়টি মীমাংসার জন্য মোবাইলে আলামিনকে ডেকে আনেন। এরপর রাত ১১টার দিকে কাউরিয়াপাড়া তৈয়মুর রহমান টেক্সটাইলের পাশের একটি স্থানে আলামিনের মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, আলামিনকে উপর্যুপুরি কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।