১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

বাড়ছে না শিক্ষক-কর্মচারীদের টাকা কেটে নেওয়ার হার

পাঁচ লাখ শিক্ষক-কর্মচারীর দাবির মুখে অবসর ও কল্যাণসুবিধার জন্য তাদের কাছ থেকে কেটে নেওয়া টাকার হার বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

শিক্ষামন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

কল্যাণ ও অবসর সুবিধার ফান্ডে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতার সরকারি অংশ থেকে প্রতি মাসে মোট ১০ শতাংশ টাকা চাঁদা বাবদ কাটতে গেজেট জারি করা হয় জুন মাসের ১৫ ও ২০ তারিখে। নতুন গেজেট অনুযায়ী কল্যাণ ট্রাস্টের চাঁদা ২ শতাংশ থেকে বাড়িয়ে ৪ এবং অবসরের চাঁদা ৪ থেকে ৬ শতাংশ করা হয়। গেজেটে স্বাক্ষর করেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন।

গেজেটের কার্যকারিতা স্থগিত করার ফলে এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীদের বেতন থেকে আগের মতোই অবসর ফান্ডে ৪ শতাংশ ও কল্যাণ ফান্ডে ২ শতাংশ টাকা কাটা হবে।

গেজেট স্থগিত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষক সংগঠনগুলো।

বর্ধিত চাঁদার গেজেট জারির পর বিভিন্ন শিক্ষক সংগঠন মানবন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন কর। তাদের যুক্তি ৫ শতাংশ প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা দেয়নি সরকার কিন্তু চাঁদার পরিমাণ বাড়িয়ে দিয়েছে যা অনুচিত হয়েছে। তাই গেজেট বাতিলের দাবি জানান সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী। অবসরের পরপরই টাকা পাওয়ার কথা থাকলেও এ জন্য এখন তাদের চার বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।