৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফের বাহারছরা ইউনিয়নের জাহাজপুরা এলাকা থেকে হত্যা চেষ্টা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্বদানকারী ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. দস্তগীর হোসাইন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাহারছড়ার জাহাজপুরা এলাকায় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে রাশেদার ছেলেসহ দুইজনকে হত্যা করার উদ্দেশ্যে মারাত্মক জখম করে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় আহতের মা রাশেদা বাদী হয়ে ৪জনকে এজাহারনামীয় আসামি ও ২/৩ জনকে অজ্ঞাতনামা করে টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। ওই মামলার আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে শনিবার বিকালে পুলিশ অভিযান চালায়। এসময় মিজান, সোহেল ও হাবিব উল্লাহকে গ্রেফতার করা হয়।
পুলিশ কর্মকর্তা মো. দস্তগীর হোসাইন আরও বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।