মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১২ জুন

শেয়ার করুন

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১২ জুন। ট্রেনে ঈদের আগের পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। বাসের টিকিট আগে এলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি হবে।
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সময় নির্ধারণের জন্য আগামী বৃহস্পতিবার সভা ডাকা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। কর্মকর্তারা জানিয়েছেন, ওই দিন ১২ জুন টিকিট বিক্রির বিষয়টি জানিয়ে দেওয়া হবে।
বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার জানান, ১২ জুন থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
ইতিমধ্যে অনেকে বাসের অগ্রিম টিকিটের জন্য বাসের কাউন্টারগুলোতে অনুরোধ করে রেখেছেন। এর মধ্যে ২২ ও ২৩ জুনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি বলে জানা গেছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ২৭ জুন ঈদুল ফিতরের সম্ভাব্য দিন ধরে ২২ ও ২৩ জুন বাড়ি ফেরার জন্য সবচেয়ে ভালো সময় বলে মনে করা হচ্ছে। ২৭ জুন ঈদ হলে আগের দিন সোমবার থেকে ঈদের ছুটি শুরু হবে। এর আগে ২২ জুন বৃহস্পতিবার। পরদিন ২৩ ও ২৪ জুন শুক্র ও শনিবার নিয়মিত ছুটি থাকে।
বাস মালিক সমিতি ও ট্রেন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৭ জুন ঈদ হলে সবচেয়ে বেশি চাপ থাকবে ২২ ও ২৩ তারিখের টিকিটের। ২২ জুন বৃহস্পতিবার। ওই দিন সরকারি চাকরিজীবীসহ অনেক বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীরা শেষ কর্মদিবস ধরে অফিস শেষে ঢাকা ছাড়বেন। যাঁরা এই দিনের টিকিট পাবেন না, তাঁরা পরদিন অর্থাৎ শুক্রবার ঢাকা ছাড়বেন। এ ক্ষেত্রে কম চাপ থাকবে ২৪ থেকে ২৬ জুন।
এ বিষয়ে জানতে চাইলে এস আর ট্রাভেলসের সহকারী মহাব্যবস্থাপক প্লাবন রহমান বলেন, ‘আমাদের কাছে নিয়মিত যাত্রীরা ২২ ও ২৩ জুনের টিকিটের জন্য বলে রেখেছেন। এই দুই দিনেই সবচেয়ে বেশি লোক ঢাকা ছাড়বে বলে মনে হচ্ছে। তবে টিকিট নির্ধারিত দিনে নিয়ম অনুযায়ী দেওয়া হবে।’
রেলের একাধিক কর্মকর্তাও জানান, ২২ ও ২৩ জুন যাত্রীদের চাপ বেশি থাকবে।
ট্রেনের অগ্রিম টিকিট ছাড়ার বিষয়ে জানতে চাইলে রেলমন্ত্রী মুজিবুল হক  বলেন, ৮ জুন দুপুরে রেল ভবনে সভা ডাকা হয়েছে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে। এবার বাড়তি কোনো ট্রেন থাকছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘৮ জুন সভায় আসেন তাহলে সব জানতে পারবেন।’
আজিমপুরের বাসিন্দা সরকারি চাকুরে নাজমুল ইসলাম বলেন, এবারের ঈদে তিনি গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাবেন। ২২ জুন তিনি গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিতে চান। তবে সেটা টিকিট প্রাপ্তির ওপর নির্ভর করছে। তিনি ওই দিনের বাসের টিকিট কাটবেন।
বেসরকারি চাকরিজীবী এমদাদুল হকের আশঙ্কা, ২২ জুন যানজট বেশি থাকবে। এর পরদিনও ভিড় থাকতে পারে বলে মনে করছেন তিনি। বললেন, ভিড় এড়াতে তিনি ২৪ বা ২৫ জুনের টিকিট কাটবেন।
অনলাইনে বাসের টিকিট: অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান সহজ ডটকম ২৮টিরও বেশি বাস কোম্পানির টিকিট অনলাইনে বিক্রি করবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের কল সেন্টারে ফোন করে বা অনলাইনে কেউ চাহিদা দিতে পারেন। এই সেবা পেতে ১৬৩৭৪ নম্বরে কল করতে হবে।

শেয়ার করুন