৩ মে, ২০২৬ | ২০ বৈশাখ, ১৪৩৩ | ১৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

বাস উল্টে নদীতে, ২৯ শিশু শিক্ষার্থী নিহত

তাঞ্জানিয়ায় একটি স্কুলবাস উল্টে নদীতে পড়ায় ২৯ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় দুই শিক্ষক ও বাসের চালকও নিহত হয়েছেন।

আলজাজিরা অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

আঞ্চলিক পুলিশ কমান্ডার চার্লস এমকুমবো জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সকালে অরুশা অঞ্চলের কারুতু এলাকায় বৃষ্টিতে পিচ্ছিল হয়ে যাওয়া একটি রাস্তা থেকে ছিটকে কয়েকবার পাঁক খেয়ে নদীতে গিয়ে পড়ে বাসটি।

এমকুমবোর দেওয়ার তথ্যমতে, অরুশা শহরের লাকি ভিনসেন্ট স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা ছিল ওই বাসে। তাদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে।

লাকি ভিনসেন্ট প্রাইমারি স্কুলের পরিচালক ইনোসেন্ট মুশি জানিয়েছেন, তারা দুজন শিক্ষক, ২৯ শিক্ষার্থী ও বাসের চালককে হারিয়েছেন। নিহত শিক্ষার্থীদের মধ্যে ১২ জন বালক ও ১৭ জন বালিকা রয়েছে।

পুলিশের দেওয়া তথ্যমতে, এ ঘটনায় আরো কিছু শিশু শিক্ষার্থী আহত হয়েছে। কারো কারো অবস্থা সংকটাপন্ন।

এক বিবৃতিতে তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জন মুগুফুলি এ দুর্ঘটনাকে ‘জাতীয় ট্র্যাজিডি’ হিসেবে উল্লেখ করেছেন।

পূর্ব আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ তাঞ্জানিয়া। কিন্তু দেশটির সড়ক নিরাপত্তার মান খুব খারাপ। তবে শহর থেকে শহরে যোগাযোগের মাধ্যম হিসেবে বাসই নির্ভরযোগ্য বাহন।

দেশটির সরকারের দেওয়া তথ্যানুযায়ী, ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১১ হাজার মানুষ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।