২৭ মার্চ, ২০২৬ | ১৩ চৈত্র, ১৪৩২ | ৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

বাসটার্মিনাল লারপাড়া থেকে ইয়াবাসহ আটক ৩


কক্সবাজার বাসটার্মিনালস্থ পশ্চিম লারপাড়া থেকে তিন হাজার ইয়াবাসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। বুধবার বিকালে বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, পশ্চিম লারপাড়ার আবুল হোসেনের পুত্র ইমাম হোসেন (৪০), তার ভাই শাহজাহান (৪২) ও ইমাম হোসেনের স্ত্রী নূর খাতুন (৩৫)। ডিবি ওসি এএস থোয়াই বিষয়টি নিশ্চিত করেছেন।
এএস থোয়াই জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি উপ-পরিদর্শক (এসআই) মহসিন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুমনের নেতৃত্বে অভিযান চালিয়ে বাড়ি থেকে তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের দেয়া স্বাকারোক্তি মতে বাড়ি তল্লাশী করে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি ওসি এএস থোয়াই বলেন, ‘আটককৃতদের পুরো পরিবার ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তারা বিভিন্ন এজেন্টের মাধ্যমে ইয়াবা এনে তা আবার বিভিন্ন স্থানে সরবরাহ করে। তাদের সিন্ডিকেটে আরো কয়েকজন জড়িত রয়েছে। তাদেরকে খোঁজা হচ্ছে।’ আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়ে ওসি জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।