৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

বালুখালি রোহিঙ্গা বস্তিতে মিয়ানমারের তদন্ত দলঃ ৬ দফা দাবি রোহিঙ্গাদের’


মিয়ানমার সরকারের রাষ্ট্রীয় পরামর্শক অং সান সুচি কর্তৃক গঠিত আরাকানের সহিংসতা তদন্ত কমিশনের ১১ সদস্যের প্রতিনিধিদল আজ সোমবার সকাল ৯টায় উখিয়ার বালুখালি রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেন। এসময় প্রতিনিধিদল নতুন আশ্রয় নেওয়া ২০ জন নির্যাতিত নারী ও পুরুষের সাথে পৃথক পৃথক সাক্ষাৎকার গ্রহন করেন।
এই সময় প্রতিনিধি দলের কাছে বস্তিতে অবস্থানরত রোহিঙ্গারা ৬ টি দাবি তুলে ধরেন। মিয়ানমার তদন্ত কমিশন বালুখালি রোহিঙ্গা বস্তি পরিদর্শনকালে ব্যানার সহকারে শত শত রোহিঙ্গা কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এসব অপরাধে জড়িতদের চিহ্নিত করে আন্তর্জাতির অপরাধ আদালতের মাধ্যমে বিচারের আহবান জানান। আলোচনায় অংশ নেওয়া রোহিঙ্গারা জানান, আরাকানের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা সম্পর্কে জানতে চাইলেও তদন্ত কমিশন একবারও রোহিঙ্গারা মিয়ানমার ফিরে যাবে কিনা জানতে চায়নি। এবং তাদের নির্যাতনের কথাগুলো বোঝার চেষ্টা করেনি।তদন্ত কমিশনের সদস্যদের মধ্যে ছিলেন কমিশনের সদস্য সচিব জ্য মিন প্য, কমিশনের সদস্য ড. অং থুন তেথসহ ১১ সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদলের সাথে ছিলেন কুতুপালং ক্যাম্প ইনচার্জ মো. শামসুদ্দোজা, উখিয়ার সহকারি কমিশনার(ভূমি) নুরুদ্দিন মুহাম্মদ শিবলী, উখিয়া থানার ওসি মো. আবুল খায়েরসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাগণ।

উল্লেখ্য, মিয়ানমারের ৯ অক্টোবর নিরাপত্তা বাহিনীর একটি চৌকি আক্রান্তের ঘটনায় অপারেশন ক্লিয়ারেন্স এর নামে প্রায় ৪ মাসব্যাপী রাখাইন প্রদেশের মংডু, বুচিডং, আকিয়াবসহ বিভিন্ন রোহিঙ্গা অধ্যুষিত পাড়া ও গ্রামগুলোতে সেনাবাহিনীর নেতৃত্বে ব্যাপক তান্ডব চালানো হয়। এর প্রেক্ষিতে সীমান্ত পেরিয়ে প্রায় ৯০ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নেয়।
এসব রোহিঙ্গাদের বাস্তব অবস্থা জানতে এই তদন্ত কমিশন রোববার কক্সবাজারে আসেন এবং একই দিন উখিয়ার কুতুপালং ক্যাম্প পরিদর্শন করেন।
আজ সোমবার বালুখালি রোহিঙ্গা বস্তি পরিদর্শন শেষে প্রতিনিধিদল টেকনাফের লেদা ক্যাম্প পরিদর্শনে যান।

পরে ৬ দফা দাবিসহ বিস্তারিত নিউজটি দেয়া হবে…

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।