মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

বার্মায় গণহত্যা ও সন্ত্রাস তদন্তে নাগরিক কমিশন রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন শনিবার

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তিঃ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কর্তৃক গঠিত বার্মায় গণহত্যা ও সন্ত্রাস তদন্তে নাগরিক কমিশন আজ শনিবার সকালে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালংয়ে বার্মা সেনাবাহিনীর হাতে নির্যাতন ও নিপীড়নের শিকার রোহিঙ্গা নাগরিকদের সাথে দেখা করে তাদের সাথে মতবিনিময় করবেন। কমিশনের চেয়ারম্যান আপীল বিভাগের সাবেক বিচারপতি শামসুল হুদা ও কমিশনের সদস্য সচিব আপীল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কমিশনের নেতৃত্ব দেবেন। তাদের সাথে থাকবেন বিচারপতি গোলাম রাব্বানী, বিচারপতি কাজী এবাদুল হক, বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল আনোয়ার, সাবেক মেজর জেনারেল মোহাম্মদ আবদুর রশিদ ও মেজর জেনারেল এ কে মোহাম্মদ আলী সিকদার, সমাজকর্মী ও মানবাধিকার কর্মী জুলিয়ান ফ্রান্সিস, শিক্ষাবিদ মমতাজ লতিফ, লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী সন্তান আসীফ মুনীর, শহীদ ডাঃ আলীম চৌধুরীর কন্যা ডাঃ নুজহাত চৌধুরী চম্পা, মানবাধিকার কর্মী আরমা দত্ত, ব্যারিষ্টার তুরীন আফরোজ, ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া, ব্যারিষ্টার তাপস কুমার বল, শহীদসন্তান তৌহিদ রেজা নূর প্রমুখ।
সমন্বয়কের দায়িত্ব পালন করবেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল।

শেয়ার করুন