২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

বারবাকিয়া বাজারে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছাত্রলীগ নেতা কপিলের ২য় গণসংযোগ

 

পেকুয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নে স্থানীয় ইউপি নির্বাচনের আগাম হাওয়া শুরু হয়েছে। বারবাকিয়া ইউপি নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে একাধিক প্রার্থী নির্বাচনী মাঠে ঘুরে বেড়াচ্ছে। তবে ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বারবাকিয়া ইউপিতে পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এম কপিল উদ্দিন বাহাদুর প্রচার প্রচারণায় অনেকটাই এগিয়ে রয়েছে।

গতকাল শনিবার বিকেলে আনুষ্ঠানিক প্রচারণার ২য় দিনে বারবাকিয়া বাজারে শতাধিক কর্মী-সমর্থক নিয়ে তিনি ব্যাপক গণসংযোগ করেছে। এসময় বাজারের
বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। গণসংযোগ শেষে শাহ নেওয়াজ সুমনের পরিচালনায় এক পথ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, নৌকার মনোনয়ন প্রত্যাশি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এম কপিল উদ্দিন বাহাদুর।


তিনি বলেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটের অধিকার ছিনিয়ে নেবনা। ভোটারদের ভালবাসা সাথে রেখে ভোটের মাঠে থাকবো ইনশাআল্লাহ। নির্বাচতি হলে জনগণকে সঙ্গে নিয়ে সুন্দর বারবাকিয়ায় সমাজ নির্মাণে কাজ করবো। যেখানে থাকবেনা দূর্নীতি, চুরি, ডকাতি, ঘুষ বানিজ্য, ইভটিজিং, মাদক ও সহিংসতা ।

তিনি আরো বলেন, এবারের মতো বারবাকিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সকল শ্রেণীর পেশাজিবী মানুষের দোয়া ও সমর্থন নিয়ে মাঠে নেমেছি। ঐক্যবদ্ধ হয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে ভোটের দিন তাঁকে বিজয় করতে সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠিত সভায় উপজেলা ছাত্রলীগের নেতা কর্মী, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীর পেশাজিবী মানুষ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।