১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

বাবা দিবস হোক প্রতিদিন-কাজী আবদুল্লাহ

বাবা দিবসে ছাত্রলীগ নেতা ও দেশের নিউজ২৪.কমের স্টাফ রিপোর্টার কাজী আবদুল্লাহ’র ভালবাসা আর মায়া জড়ানো ফেইজবুক স্ট্যাটাস। ফেইজবুক থেকে হুবহু তুলে ধরা হলো-

বাবা আমার ভরসা । আমার নিশ্চয়তা। আমার কাছে আমার বাবার জন্য ভালোবাসা, টান, আকূলতা, জীবনভর ভরসার জায়গাটা অটুট, শক্ত, মজবুত থাকুক । বাবা মানেই শান্তির নির্ভরতা। মাথার ওপর এ আকাশ সবসময় থাকুক প্রতিটি সন্তানের জীবনে, সেটাই হবে সবচেয়ে বড় পাওয়া মানবজীবনের। বাবা মা ছাড়া এ জগৎ ভালোবাসাহীন শূন্য, কঠোর।

পিতা সন্তানের মাথার ওপর বটবৃক্ষের ছায়ার মতো যার স্নেহ অবারিত ধারায় শুধু ঝরতেই থাকে। শিশু সন্তানের কচি হাতটি যখন বাবার হাতটি আঁকড়ে ধরে হাঁটতে থাকে তখন তাদের এ অটুট সম্পর্ক জানান দেয়।

সন্তানের ভালোর জন্য জীবনের প্রায় সবকিছুই নির্দ্বিধায় ত্যাগ করতে হয় বাবাকে। আদর-শাসন আর বিশ্বস্ততার জায়গা হলো বাবা। বাবার মাধ্যমেই সন্তানের জীবনের শুরু। সন্তান বাবার ঋণ কখনো পরিমাপ করতেও পারে না।

বাবা থাকলেই সব সমস্যার সমাধান ৷ বাবা থাকলেই হাতের মুঠোয় বিশ্ব ৷ বাবা মানেই লাইফে ম্যাজিক ছোটবেলার প্রথম সুপারহিরোই তো বাবা শব্দটার মধ্যে বন্দি !

জীবনে চলার পথে হোচট খেয়ে পড়লে যিনি হাত বাড়িয়ে সন্তানকে আবার সামনে এগুনোর শক্তি, সাহস এবং অনুপ্রেরণা দেন, তিনি বাবা
বাবা আপনাকে অনেক ভালোবাসি।
পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ মেলে প্রশস্ত বৃক্ষের মতো ছায়াদানকারী বাবার বুকে। শত আবদার আর নির্মল শান্তির এ গন্তব্য তুমি বাবা।

শত রাগ, গাম্ভীর্য আর অনুশাসনের অন্তরালে লুকিয়ে থাকা কোমল স্নেহময় রূপ বাবা। তুমিই তো আমাকে শিখিয়েছ কিভাবে পাড়ি দিতে হয় জীবনের অলিগলি আর আঁকাবাঁকা বন্ধুর পথ। তারপরও হাজারো জড়তা ভেঙে হয়তো বাবা তোমাকে বলে ওঠা হয় না, ‘বাবা, তোমায় খুব ভালোবাসি’।
অনেক ভালোবাসি তোমায় বাবা।

পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ মেলে প্রশস্ত বৃক্ষের মতো ছায়াদানকারী বাবার বুকে। শত আবদার আর নির্মল শান্তির এ গন্তব্য তুমি বাবা।

আমার আব্বু। যিনি নিজে কলেজে পড়তে পারেননি বলে আমার মত একজন অযোগ্য ব্যক্তিকে পড়িয়ে নিজের স্বাধ মিটিয়েছেন। যিনি নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আমার জন্য বিদ্যালয়ে ছাতা নিয়ে গেছেন। যিনি আমাদের দুঃখ,কষ্টে এখনো নিজের ঘুম হারাম করেন। যিনি জীবনে অপূর্ণতাকে অনেক পেয়েছেন বলে শোকর করেছেন প্রতি মুহূর্তে। যিনি মাঝে-মধ্যে আমার সামান্য উপহার নিয়ে শিশুর মত খুশী হয়ে সারারাত আম্মুকে এটা আমার ছেলে এনেছে,আমার ছেলে এনেছে করে ঘুমাতে দেন না। নিজে দুঃখ ভোগ করে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।
তিনি আমার বাবা।

বাবা দিবস হোক প্রতিদিন,প্রতি মূুহূর্তে মননে, মগজে, অস্তিত্বে আর প্রচণ্ড মায়ার বন্ধনে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।